ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !
ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায়! আপনি নিশ্চয়ই এমন কারও গল্প শুনেছেন — “ভাই, সস্তায় থাইল্যান্ড ট্যুর! মাত্র দশ হাজার টাকায় সবকিছু! পাসপোর্ট ধরিয়ে দিয়েই চলে গিয়েছিলাম… তারপর বুঝলাম, ওটা আসলে ট্যুর না, ট্র্যাপ।” ঘোরাঘুরির আনন্দ তখনই পূর্ণ হয়, যখন আপনি ঠকেন না। আর ঠকতে কেউ চায় না — আপনি তো নিশ্চয়ই চান না, ফিরতি ট্রেনের টিকিটের বদলে হাতে পান একটা ফেক রিসিট আর গালভরা অনুতাপ। তাই আজকে আমরা একটু বাস্তবিক কথা বলবো — কীভাবে ভুয়া ট্র্যাভেল অফার, স্ক্যাম আর চালাকি থেকে বাঁচবেন। একদম Boss-মুডে! ১. “সস্তা” মানে সবসময় “স্মার্ট” না আপনার ইনবক্সে যদি আসে – “মাত্র ৫,৯৯৯ টাকায় মালদ্বীপ! ফ্লাইট + হোটেল + খানা + ঘোরাঘুরি – সব ফ্রি ফ্রি!” তাহলে একবার চুপ করে চায়ের কাপে চুমুক দিন। টিপস: অফার যদি “বেশি ভালো” লাগে, তাহলে সেটা হয়ত সত্যি না ট্রাভেল এজেন্সির রিভিউ চেক করুন পেমেন্ট করার আগে সব কিছু লিখিত নিন (ইমেইল বা ম্যাসেজে) ২. নকল গাইড = নকল অভিজ্ঞতা আপনি কোথাও ঘুরতে গেছেন, এক লোক এসে বললো – “আমি গাইড, সব জায়গা ঘুরিয়ে দেখাবো একদম লোকাল প্রাইসে।” তারপর ঘোরাঘুরির বদলে শুরু হলো জিনিসপত্রের দোকান দেখান...