ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? কোনটা কখন কাজে আসবে?

 ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? কোনটা কখন কাজে আসবে?

“মানুষ টাকা খরচ করে মনের শান্তির জন্য, আবার সেই টাকাটাই যদি দুশ্চিন্তার কারণ হয়, তাহলে সমস্যা।”
আর সেই সমস্যার নাম হতে পারে ডেবিট না ক্রেডিট কার্ড, কোনটা ব্যবহার করবো? এই চিরন্তন দোটানা।

কার্ড দুইটা দেখতে একই, কিন্তু স্বভাব একেবারে আলাদা


“ডেবিট কার্ড মানে নিজের পকেটের টাকা, আর ক্রেডিট কার্ড মানে ব্যাংকের পকেট থেকে ধার।”
ঠিকই তো। কিন্তু বিষয়টা শুধু ধার না নিজের টাকা—তার চেয়েও বেশি হলো, কখন কোনটা ব্যবহার করলে আপনি ঠকবেন না আর বুদ্ধিমানের মতো খরচ করবেন।

ডেবিট কার্ড: সহজ-সরল, কিন্তু সীমাবদ্ধ

  • আপনি যত টাকা অ্যাকাউন্টে রাখছেন, ততটাই খরচ করতে পারবেন।

  • Budget কনট্রোল করতে ভালো।

  • overspend করার সম্ভাবনা কম।

  • কিন্তু Fraud হলে একদম নিজের পকেট থেকে যায়।

Scene:
রাত ১১টায় ফুচকা খেতে গিয়ে আপনি পেমেন্ট করলেন ডেবিট কার্ডে। হঠাৎ দেখলেন মেসেজ আসলো, “৳২,০০০ কাটা হয়েছে।”
আপনি তো চিল্লাইয়া উঠলেন—“ভাই আমি তো ৬০ টাকার ফুচকা খাইছি!”

এমন ভুল হলে investigation করতে সময় লাগে। আর meantime-এ টাকা তো গ্যাছে।

ক্রেডিট কার্ড: Power আছে, কিন্তু Control না থাকলে ঝামেলা

  • লোন না নিয়েও লোনের মতো ফ্যাসিলিটি।

  • মাস শেষে repay করলে কোনো interest নেই।

  • অনেক সময় cashback, offer, airport lounge – যেগুলা Gen Z vibe-এ nicely fit হয়।

  • কিন্তু একবার যদি Miss করেন deadline—ব্যাংক interest এমন ভাবে কেটে নেয়, মনে হবে আপনার ওপর কেউ EMI দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে।

Scene:
বন্ধুর বিয়েতে গিয়ে আপনি flashy একটা শেরওয়ানি swipe করে ফেললেন।
Billing cycle এ payment করতে ভুলে গেলেন।
মাসখানেক পরে দেখে interest + fine = আপনার কিডনির এক ভাগ দামে।

তাহলে কখন কোনটা ব্যবহার করবেন?

প্রয়োজন

কার্ড

কেন?

দৈনন্দিন খরচ (grocery, খাবার)

ডেবিট

নিজের টাকায় শান্তি আছে

ইমার্জেন্সি মেডিকেল বা Travel Booking

ক্রেডিট

বড় অঙ্কের পেমেন্ট, পরে ম্যানেজ করা যায়

Online shopping

ক্রেডিট (carefully!)

Fraud হলে ডিসপিউট করতে সুবিধা

Budgeting শিখছেন

ডেবিট

নিজের spending habit বোঝা যাবে

Rewards, offer, EMI

ক্রেডিট

Smart use করলে লাভবান


“ডেবিট কার্ড হচ্ছে আপনার সেই বন্ধু, যে বেশি কিছু চায় না। আর ক্রেডিট কার্ড? সে একটু চালাক। আপনি তাকে না সামলালে, সে আপনাকেই সামলাবে।”

 Tips:

  • Don’t use credit card for impulse buy.

  • Credit card payment ALWAYS time মতো দিন।

  • একাধিক কার্ড থাকলে limit বুঝে চালান।

  • Budget app ইউজ করুন—কোন কার্ডে কত গেলো, খেয়াল রাখতে।

কার্ড কোনটা ভালো? সেটা আপনি কেমন spender তার উপর।
আপনি যদি দায়িত্বশীল হন—ক্রেডিট কার্ড একদম superhero।
আর যদি overspend-er হন, ডেবিটই আপনার life-saver।


“জীবনে টাকা থাকলে সব পাওয়া যায় না, কিন্তু হিসেব করে চললে অনাকাঙ্ক্ষিত লস হয় না।”

"ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু কী করবো বুঝি না"—এই স্টেটাস পোস্টের দিন শেষ, Youman-এ যোগ দিন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন