আর্টিফিশিয়াল না হয়ে স্মার্টলি নেটওয়ার্কিং করুন
আর্টিফিশিয়াল না হয়ে স্মার্টলি নেটওয়ার্কিং করুন “ভাইয়া, চাকরি খুঁজতেছি… একটু কনেকশন লাগবে…” এই লাইনটা কেউ বললেই একটা চাপা অস্বস্তি তৈরি হয়, তাই না? আর যদি আপনিই হন বলার মানুষ, তাহলে মনে হয়—"আরে, এমন করে কাউকে বলা কি ঠিক হবে?" নিজেকে একটু সেলসম্যান, একটু ম্যানিপুলেটর, আর অনেকটা Desperate মনে হয়। অথচ Networking মানে তো হাত পেতে দাঁড়িয়ে থাকা না। Networking মানে হচ্ছে—মানুষের সাথে মানুষ হয়ে কথা বলা। "তুমি যদি কারো সাথে মিশে যাও নিজের মত করে, তখন সেটা বোঝা যায় না—তুমি চাইছো, না দিচ্ছো।" এই লাইনেই আসলে লুকিয়ে আছে স্মার্ট Networking-এর ম্যাজিক। তাহলে আসলেই, Networking কী? নেটওয়ার্কিং মানে না "Hi sir, please help me" বলে ইনবক্স ভরে ফেলা। নেটওয়ার্কিং মানে—একটা নরম কথা, এক কাপ চা, আর মানুষের গল্পে কান পাতা। মানুষ তো গল্প ভালোবাসে। আপনি যদি সেই গল্পের ভালো শ্রোতা হন, তবে কাজের লোক খুঁজতে গেলে তারা আপনাকেই মনে রাখবে। কেন অনেকেই এটা আর্টিফিশিয়াল ভাবে? কারণ আমরা শিখিনি সহজভাবে নিজের কথা বলা। যখন-ই Networking-এর কথা আসে, মনে হয়— "আমাকে কিছু চাইতেই হবে!" এই চা...