পোস্টগুলি

Life Improvement লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্ধুরা আসলেই ভালো ট্র্যাভেল পার্টনার?

ছবি
"একসাথে সূর্যাস্ত দেখা যায়, কিন্তু মনের সূর্যাস্ত একেকজনের ভেতর একেকরকম হয়।" আপনি হয়তো ভাবছেন, বন্ধুরা মানেই ট্রিপের মজা। একসাথে চিল, হাসাহাসি, গান গাওয়া, রোডট্রিপ, ক্যাম্পফায়ার, আর ইনস্টার জন্য perfect group photo। ঠিকই ভাবছেন। তবে ব্যাপারটা ঠিক “চায়ের কাপে ঝড়” না, বরং “রাত ২টার ক্যাম্পসাইটে হঠাৎ করে বোঝা যায়, কে আসলে আপনার মতো মানুষ, আর কে শুধু গানটা গাইতে এসেছে!” ১. বন্ধুরা ট্র্যাভেল পার্টনার মানে Always Fun? ধরেন, আপনি ঘোরাঘুরি করতে চান একটু cultural style-এ—লোকাল খাবার, মিউজিয়াম, রাস্তার পাশে বসে চা খাওয়া। আর আপনার বন্ধু চায় ইনফ্লুয়েন্সারদের মতো কন্টেন্ট বানাতে। সকালে উঠেই বলবে, “দোস্ত, আজকে একটা ভাইরাল রিল তুলতেই হবে!” এভাবে কয়েকদিন গেলে আপনি বুঝবেন—আপনার ট্রিপটা আসলে ইনস্টাগ্রামের property হয়ে গেছে। ২. Budget Mismatch: কার পকেটে কত? যে বন্ধুটা বলেছিল, “চিন্তা করিস না, সব ম্যানেজ হয়ে যাবে”— সেটাই ট্রিপের দ্বিতীয় দিনে বলে বসে, “দোস্ত, তোকে একটু আমার রুমের রেন্ট টা দিতে হবে। টাকাটা পরে দিব।” এইসব ছোট ছোট ফাইনান্সিয়াল misunderstanding এক সময় trip-er vibe পুরা মার খেয়ে ...

চাকরির সিকিউরিটি না ক্যারিয়ার গ্রোথ, কোনটা বেটার?

ছবি
চাকরির সিকিউরিটি না ক্যারিয়ার গ্রোথ – বেঁচে থাকা না জীবনের মানে খোঁজা? আপনি একটা অদ্ভুত সময়ে বড় হচ্ছেন। যেখানে আপনার আব্বু চাইবেন আপনি সরকারি চাকরি করেন। আর আপনার ইনস্টাগ্রামের Explore page চাইবে আপনি সোলো ট্রাভেল করেন, কোড শেখেন, স্টার্টআপ খুলেন, ফ্রিল্যান্স করে লাখ লাখ আয় করেন। এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে আপনি সকালে অফিসের টাই পরে Uber ধরেন, আর রাতে YouTube এ ‘How to escape 9-to-5’ সার্চ করেন। এত দ্বন্দ্বের মাঝে আজ আমরা একটুখানি ধীর হয়ে ভাবব— চাকরির নিরাপত্তা ভালো, নাকি ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ে বড় কিছু করার চেষ্টা? শাহেদ নামের এক ছেলে। ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে একটা ব্যাংকে চাকরি নিয়েছে। দুপুর ১টা ৪০। সে রাস্তায় দাঁড়িয়ে ভাত খাচ্ছে, মোবাইলে টাইম দেখছে আর ভাবছে, “এটা কি আমার শেষ গন্তব্য?” ওর বন্ধু তাশফি চাকরি না করে ইউটিউব চালায়। ভ্লগ বানায়। ইনকাম অনিয়মিত, কিন্তু চোখে আলো আছে। প্রশ্ন করলে হাসে, “রিস্ক না নিলে গল্প হয় না রে ভাই!” চাকরির সিকিউরিটি: একটা পরিচিত গন্ধ আছে এখানে। প্রতিদিন এক রকম, মাসের শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা। প্রতিবছর increment, ছুটি, ঈদ বোনাস। একটা ছাতার...

ওভারওয়ার্ক? ব্যাটারি শেষ? এবার রিচার্জের সময়!

ছবি
  ওভারওয়ার্ক? ব্যাটারি শেষ? এবার রিচার্জের সময়! (১) "আমি আর পারছি না.." সকালে ঘুম থেকে উঠে অফিস বা ক্লাসের জন্য দৌড়, সারাদিন ডেডলাইন, অ্যাসাইনমেন্ট, মিটিং, একটার পর একটা চাপ! সন্ধ্যায় মনে হলো, "একটু রেস্ট নেবো।" কিন্তু রেস্ট নেওয়ারও টাইম নেই! মাথার মধ্যে চিন্তার বাসা— "এত কাজ পড়ে আছে! রেস্ট নিলে সময় নষ্ট!" এরপর? মেজাজ খিটখিটে, সবকিছুতেই বিরক্তি, কাজের প্রতি আগ্রহ নেই। আর সবচেয়ে খারাপ ব্যাপার—মন খারাপের কোনো নির্দিষ্ট কারণও খুঁজে পাচ্ছেন না! জানেন, এটাই Burnout! (২) আসলে Burnout কী? ব্যাটারি শেষ হয়ে গেলে ফোন যেমন অটো-অফ হয়ে যায়, ঠিক তেমনই অতিরিক্ত ওয়ার্কলোড আমাদের ব্রেন ও বডিকে "শাটডাউন" করে দেয়! ✅ সিম্পটম গুলো চিনে নিন: সবসময় ক্লান্ত লাগে, কিন্তু ঘুমেও ঠিকমতো বিশ্রাম হয় না ছোটখাটো কাজে বিরক্তি চলে আসে কোনো কিছুতে আগের মতো আগ্রহ থাকে না প্রোডাক্টিভ হতে গেলে আরও বেশি স্ট্রেস লাগে ব্যাটারি যখন শেষের দিকে যায়, তখন কিন্তু জোর করে কাজ করলেও কোনো লাভ হয় না! (৩) Burnout থেকে বের হওয়ার ৫টি সহজ স্টেপ! Step 1. "পজ" বাটন চাপুন! প্রথমেই যা করতে হব...

১০ মিনিটেই ইন্টারভিউতে ইমপ্রেস করার হ্যাকস !

ছবি
১০ মিনিটেই ইন্টারভিউতে ইমপ্রেস! বসদের মাথা নষ্ট করা হ্যাকস !   ইন্টারভিউ মানেই—হাত ঘামা, মাথা গরম, আর মনে হচ্ছে সামনে বসে থাকা রিক্রুটার রক্তচোষা ভ্যাম্পায়ার! কিন্তু ভাই ইন্টারভিউ আসলে এত সিরিয়াস কিছু না! আপনি যদি একটু স্মার্ট হন, ১০ মিনিটেই বসদের মনে ঝড় তুলতে পারবেন!  আসুন, ইন্টারভিউ ক্র্যাক করার আলটিমেট গাইড দেখে নেওয়া যাক!  ১ম মিনিট: First Impression = ৭০% জয় রিক্রুটার আপনাকে দেখেই ৭০% ডিসিশন নিয়ে ফেলে! প্রথম ইম্প্রেশন খারাপ মানেই “আমরা আপনাকে পরে জানাবো” মেসেজ আসছে!   ক্লিন & কনফিডেন্ট লুক – না মানে, শার্ট আয়রন করুন! চুল এলোমেলো হলে রিক্রুটার ভাববে আপনি সারা রাত PUBG খেলেছেন!   হ্যান্ডশেক = শক্তিশালী কিন্তু হাড় ভাঙানো না! (যেন মনে হয় আপনি নেতা, গুণ্ডা না! )  একটা হালকা স্মাইল – একদম রোবটের মতো ফেস না! (রিক্রুটারও মানুষ ভাই!)  Pro Tip: দরজার সামনে দাঁড়িয়ে একবার বলুন—"I got this!" (সাইকোলজিক্যালি কনফিডেন্স বেড়ে যাবে!)  ২-৩ মিনিট: “Tell Me About Yourself” = ফাটিয়ে দিন! ইন্টারভিউ শুরু মানেই এই প্রশ্ন আসবেই!  ভুল উত্তর: "আমার নাম...

এই বাজেটিং মেথড ফলো করলে আর টাকা শেষ হবে না!

ছবি
৫০/৩০/২০ বাজেটিং রুল – এই মেথড ফলো করলে আর টাকা শেষ হবে না! আপনার মাসের ১০ তারিখেই যদি মনে হয়, “এতো টাকা গেল কই?”, তাহলে এই ব্লগ আপনার জন্য!  টাকা আয় করা যত কঠিন, তার চেয়েও কঠিন হলো টাকা ধরে রাখা। অথচ ঠিকমতো বাজেট করলে কম আয়েও শান্তি পাওয়া যায়, আবার ভুল বাজেট করলে বড় বেতনের মানুষও দিন শেষে ফকির হয়ে যায়! তাহলে উপায়?  আজ বলবো একদম সিম্পল, লাইফ-চেঞ্জিং একটা বাজেটিং মেথডের কথা— ৫০/৩০/২০ রুল! এই নিয়মটা ফলো করলে মাসের শেষ দিকে আর কস্ট কাটিয়ে চলতে হবে না! ৫০/৩০/২০ বাজেটিং রুলটা আসলে কী? একেবারে সহজ ভাষায় বললে— আপনার পুরো আয় তিন ভাগে ভাগ করবেন: ৫০% যাবে Needs (অত্যাবশ্যকীয় খরচে) ৩০% যাবে Wants (ইচ্ছের খরচে) ২০% যাবে Savings (সঞ্চয় বা বিনিয়োগে) এই ম্যাজিক ফর্মুলা মানলে আয় যাই হোক না কেন, আপনার টাকা কখনও শেষ হবে না!  কীভাবে এটা কাজ করে? 1.  ৫০%: Needs – বেঁচে থাকার খরচ! এটা সেই খরচ, যা না করলেই নয়! বাসা ভাড়া খাবার বিদ্যুৎ-গ্যাস-পানি টিউশন ফি (যদি মাস্ট) ঋণের কিস্তি (যদি থাকে) বাইরে খাওয়ার খরচ বা Netflix সাবস্ক্রিপশন এখানে পড়ে না! Needs মানে শুধুমাত্র জরুরি খরচ! প্র্যাকটিকাল ট...