পোস্টগুলি

Mental Wellness লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ছবি
  ভোরে ঘুম থেকে উঠে মাথা ধরে। দুপুরে চোখ লেগে আসে। রাতে বিছানায় গিয়েও ঘুম আসে না। এমনটা হলে ভাববেন না, আপনি একা। আপনার ক্লান্তি হয়তো ঘুমের ঘাটতির জন্য না। এর পেছনে লুকিয়ে আছে অদেখা কিছু কারণ —যেগুলো আপনিও ধরতে পারেননি। চোখে পাণ্ডা, হাতে কফির কাপ, আর মনে একটা দীর্ঘ হাই— এই জীবন তো আপনি চায়নি। তাহলে ক্লান্তি কেন পিছু ছাড়ে না? চলুন খুঁজে বের করি আসল কারণ , আর জানি — কীভাবে এই ক্লান্তির ছায়া থেকে বের হয়ে আবার চাঙ্গা হওয়া যায়।  ১. ক্লান্তি মানেই শরীর না, এটা মনেরও ব্যাপার অনেকেই ভাবে, ঘুম কম হলেই ক্লান্তি আসে। হয়তো ঘুম ৭ ঘণ্টা হয় ঠিকই, তবু সকালবেলা ঘুম ভাঙে গা-মাথা ভেঙে। এটার কারণ হতে পারে মেন্টাল ওভারলোড । দিনভর অনেক কিছু ভাবা, কাজের চিন্তা, লোকের কথা, আর ভেতরে জমে থাকা না বলা কথাগুলো — এগুলোও শরীরের মতোই শক্তি খেয়ে ফেলে। মন চুপচাপ কাঁদে, আর শরীর ক্লান্ত হয়ে যায়। ২. পানি কম খাওয়ার পেছনে এত বড় শাস্তি? একটা ছোট্ট তথ্য দিই — আপনার শরীরের প্রায় ৬০% পানি। আর এই পানি কমে গেলে আপনার এনার্জি লেভেলও এমনভাবে পড়ে যায়, যেমন ফোন ২০% চার্জে গুটি গুটি চলে। দিনে অন্তত ৬-৮ গ্লাস পানি ...

টক্সিক ফ্রেন্ডশিপ থেকে বের হয়ে আসার স্টেপ-বাই-স্টেপ গাইড !

ছবি
একটা সময় ছিল, ওর নাম দেখলেই আপনার মুখে হাসি ফুটত। আর এখন? কল এলে বুক ধড়ফড় করে। মেসেজ দেখলেই মনে হয় — "আবার কী হলো!" এটাই টক্সিক ফ্রেন্ডশিপের সূক্ষ্ম খেলা। আপনি বুঝতেই পারবেন না, কখন হাসিমুখের গল্পগুলো চুপচাপ বিষে পরিণত হয়েছে। টক্সিক বন্ধুত্ব মানেই শুধু ঝগড়া না। অনেক সময় সেটা হয় একতরফা ব্যবহার, কখনও উপহাসে ঢাকা কথা, আবার কখনও আপনার আত্মবিশ্বাস কেটে নেওয়া হাসিমুখে। তাই আজ কথা হোক আপনার শান্তির জন্য , এই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসার সহজ কিন্তু সাহসী পথ নিয়ে। Step 1: চিনে নিন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন প্রতিবার আপনি ভুল করলে কি ও হাসে? আপনার দুঃখের দিনে কি সে পাশে থাকে না? নিজের প্রয়োজনেই কি সবসময় আপনাকে মনে পড়ে তার? নিজের মনকে জিজ্ঞেস করুন — এই সম্পর্কটা কি আপনাকে গড়ে তুলছে, না ভেতর থেকে একটু একটু করে ভেঙে দিচ্ছে? সব সম্পর্ক না টিকলেই সম্পর্কহীনতা আসে না, বরং আসে হালকা নিঃশ্বাস। Step 2: নিজেকে ছোট ভাবা বন্ধ করুন “আমি না বললে ও কষ্ট পাবে।” এই কথাটার ভেতরে লুকানো থাকে — “ও যতটা গুরুত্ব পাচ্ছে, আমি কি ততটাই পাচ্ছি?” যদি বারবার আপনি নিজের চাওয়া অপছন্দের জায়গায় রেখে একটা সম্পর্ক টিক...

ডিজিটাল ওয়ার্ল্ডেও মেন্টাল পিস পাওয়ার উপায়!

ছবি
  মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। একটা অদ্ভুত শান্তি। তবে সেই শান্তি টেকে না — ফোন হাতে নিয়ে স্ক্রল করা শুরু করলেই, পরের এক ঘণ্টা যেন চোখ খোলা দুঃস্বপ্ন। এই যে, আপনি একটু রেস্ট নিতে চেয়েছিলেন— এবং শেষমেশ পেলেন চোখের ক্লান্তি, মনের বিরক্তি, আর ঘুমহীনতা। এটাই আজকের জটিলতা। আমরা অবসরে যাচ্ছি রিফ্রেশ হতে, ফিরে আসছি আরও ক্লান্ত হয়ে। এত এত নোটিফিকেশন, ইনবক্স, আপডেট, লাইভ—সব মিলিয়ে আমরা যেন মন দিয়ে কিছুই করতে পারছি না। তাই দরকার Digital Minimalism—একটা এমন জীবনযাপন পদ্ধতি, যেখানে আপনি ডিজিটাল থাকবেন, তবে নিজের নিয়মে। ১. ফোন আছে, তবে সেটাই জীবন না আগে মানুষ বারান্দায় বসে চা খেত, এখন ফোন স্ক্রলে মুখ গুঁজে চা ঠান্ডা করে ফেলে। আপনি কি সেই দলে? ফোন আমাদের দরকার—কাজের জন্য, যোগাযোগের জন্য। কিন্তু যখন সেটা আপনার মানসিক জায়গা দখল করে নেয়, তখন দরজায় টোকা দেয় বিষণ্ণতা। Digital minimalism মানে—ফোন ছুঁড়েই ফেলে দেওয়া না। বরং সেটাকে একটা সুন্দর দূরত্বে রাখা। যেন আপনি ফোন চালান , ফোন আপনাকে না চালায়। ২. “বোর লাগছে” বলে স্ক্রল করা মানে মস্তিষ্ককে ছুটি না দিয়ে ওভারটাইম করানো একটা সময় ছিল যখন অলস সময় মানেই গ...