শিখুন, বুঝুন, আর ভুলবেন না!
তাড়াতাড়ি কিছু মনে রাখতে চান? এই টিপসগুলো আপনার মেমরি গেম বদলে দেবে!
সবসময় দরকারি তথ্য মনে থাকে না, তাই না? শেষ কবে কারও নাম বা দরকারি কোন ইনফো ভুলে গিয়ে বিপদে পড়েছিলেন, মনে আছে? আর পরীক্ষার হলে মুখস্থ করা উত্তর ভুলে গিয়ে হাত কামড়েছেন? আজকের এই টিপসগুলো আপনাকে দ্রুত কিছু মনে রাখতে সাহায্য করবে।
১। একটা আন্দাজ করেন:
যে কিছু মনে রাখতে চান, সেটা আগে অনুমান করার চেষ্টা করুন। যদি কোন ব্যক্তির নাম শোনেন, অনুমান করুন তা কী হতে পারে। এটা আপনার ব্রেনকে কনসেপ্টটা ধরে ফেলতে হেল্প করে। নাম মনে রাখতে চান? দেখা হওয়ার পর নামটা অনুমান করুন, তারপর রিয়েল নামটা মিলিয়ে নিন। দেখবেন, নামটা ভোলা বেশ কঠিন হয়ে গেছে।
২। রিপিট আর রিপিট:
মেমরি বাড়াতে রিপিটেশনের জুড়ি নেই। নতুন কারও সাথে দেখা হলে তার নাম ৩০ বার মনে মনে রিপিট করুন। এই “মেগা ড্রিলিং” টেকনিকটা ট্রাই করে দেখুন, কয়েকদিন পর্যন্ত নামটা মনে থাকবে।
৩। ছোট্ট গল্প বানান:
যেটা মনে রাখতে চান, সেটার সাথে মজার একটা গল্প বানিয়ে নিন। যেমন ধরুন, নেপালের রাজধানী কাঠমান্ডু। মনে রাখার জন্য গল্প বানান যে, প্লেনে নেপাল গেছেন, আর এয়ারপোর্টে নেমে দেখলেন কিছু “কাটা মাথা” ঘুরে বেড়াচ্ছে! এই গল্পটা মনে থাকবে, সেই সাথে কাঠমান্ডুর নামও।
৪। খুব বেশি জোর করলে উল্টো ফল:
সব কিছু একসাথে মুখস্থ করতে গেলে বেশিদিন ধরে রাখতে পারবেন না। মেমোরি লং-লাস্টিং করতে প্রসেসিং টাইম দরকার। ধীরে ধীরে শেখার চেষ্টা করুন।
৫। নোট করুন:
কোন কিছু মনে রাখার জন্য ডায়েরি বা নোটবুকে লিখে রাখুন। কারণ, লেখার মাধ্যমে ব্রেন মেমোরি রিটেইন করতে হেল্প পায়। আপনার ইনফো মনে রাখাও সহজ হয়ে যাবে।
সময়ের সেরা ইনভেস্টমেন্ট - Youman এর সাথে শিখুন প্রতিদিন!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন