স্টাডির জন্য পারফেক্ট প্লেলিস্ট কেমন হওয়া উচিত?
স্টাডির জন্য পারফেক্ট প্লেলিস্ট – কান দিয়ে মগজে ঢুকে যাওয়া সুরের গল্প একটা সময় ছিল, বই খুললেই মনোযোগ এমনভাবে আসতো, যেন কেউ মাথার মধ্যে আলো জ্বালিয়ে দিয়েছে। এখন? বই খুললেই Notification আসে, ব্রেইন বলে “একটু Instagram দেখে নেই”, তারপর আর কিছুই হয় না। তবে একটা জিনিস আছে, যেটা ঠিকভাবে ব্যবহার করলে – মনোযোগ ধরা দেয়। মিউজিক। মানে, শুধু গান না – ঠিকমতো প্লেলিস্ট। যেটা পড়ার সময় আপনার মাথার মেঘ কেটে ফেলে সূর্যের আলো ঢুকিয়ে দেয়। প্লেলিস্ট কি ম্যাজিক? ধরেন, আপনি একটা চ্যাপ্টার পড়ছেন। পাশে বাজছে কোনো বেজ মিউজিক – লিরিক নেই, শব্দগুলো এমনভাবে সাজানো যেন মাথায় ঝিরঝির করে বয়ে যাচ্ছে। এই শব্দগুলো সোজা মস্তিষ্কে ঢুকে গিয়ে বলে – “চুপচাপ বসো, পড়া শুরু করো।” এটা হলো sound-based concentration। যা আপনাকে distraction থেকে সরিয়ে নিয়ে যায় ফোকাসের ভেতরে। তাহলে কেমন হওয়া উচিত পারফেক্ট স্টাডি প্লেলিস্ট? সোজা কথা – আপনি যা শুনলে মাথা হালকা হয়, মন শান্ত হয়, আর মুড তৈরি হয় – সেইটাই। তবে কিছু ফর্মুলা আছে, যেগুলো বেশিরভাগ মানুষকেই কাজ দেয়: ১. No lyrics please! মাথা যখন পড়ার চেষ্টায় ব্যস্ত, তখন কেউ যদি গান গেয়ে গ...